বগুড়ায় আতা ফল পাড়া নিয়ে বাগ্বিতণ্ডা, যুবককে কুপিয়ে হত্যা

প্রাথমিকভাবে কবরস্থানের আতা ফল পাড়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডা হয়। তারপরেই এই হত্যাকাণ্ড সঙ্ঘটিত হয়।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
যুবককে কুপিয়ে হত্যা
যুবককে কুপিয়ে হত্যা |প্রতীকী ছবি

বগুড়ায় আতা ফল পাড়াকে কেন্দ্র করে মো: রবিন (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শহরের ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিন শহরের উত্তর চেলোপাড়া এলাকার মিরাজের ছেলে।

পুলিশ জানায়, দুর্বৃত্তরা রবিনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি হকিস্টিক ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে পুলিশ।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোস্তফা মঞ্জুর জানান, প্রাথমিকভাবে কবরস্থানের আতা ফল পাড়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডা হয়। তারপরেই এই হত্যাকাণ্ড সঙ্ঘটিত হয়। ঘটনায় জড়িতদের বিষয়ে একাধিক নাম পাওয়া গেছে। তবে, তদন্তের স্বার্থে তা এখনি প্রকাশ করা হচ্ছে না।