পটিয়ায় খাল থেকে উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে

দীর্ঘ কয়েক ঘণ্টা চেষ্টার পর আমরা লাশটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছি। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
নিহত হাসিনা আকতার
নিহত হাসিনা আকতার |নয়া দিগন্ত

চট্টগ্রামের পটিয়া উপজেলায় খাল থেকে উদ্ধার করা অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ওই নারীর নাম হাসিনা আকতার (৩১)। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রতন পালং ইউনিয়নের ভালুকিয়া এলাকার বাসিন্দা মফিজুর রহমানের মেয়ে বলে জানিয়েছে পটিয়া থানা পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে পটিয়া থানা পুলিশ তার পরিচয় নিশ্চিত করে।

এর আগে, গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম সংলগ্ন চানখালি খাল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

পটিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো: আকতার বলেন, দীর্ঘ কয়েক ঘণ্টা চেষ্টার পর আমরা লাশটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছি। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক মো: জিয়াউল হক বলেন, অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি নেয়া হচ্ছে।