চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে তেল পাচার রোধে বিজিবির যৌথ অভিযান

প্রাথমিক পর্যায়ে চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা ও দর্শনা থানার আওতাধীন বিভিন্ন জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বৈধ কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
তেল পাচার রোধে বিজিবির যৌথ অভিযান
তেল পাচার রোধে বিজিবির যৌথ অভিযান |নয়া দিগন্ত

সীমান্ত জেলা চুয়াডাঙ্গার বিভিন্ন স্থান ও সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপহিসেবে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) কর্তৃক বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে এ বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে বিজিবি সদস্যরা এই তল্লাশি ও অভিযান কার্যক্রম পরিচালনা করে।

অভিযান চলাকালে বিজিবির পক্ষে দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার মো: এনামুল কবিরের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ টহল দল ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে বিভিন্ন সন্দেহভাজন স্থাপনা তল্লাশি করে।

প্রাথমিক পর্যায়ে চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা ও দর্শনা থানার আওতাধীন বিভিন্ন জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বৈধ কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে জানানো হয়, কোনো অসাধু ব্যবসায়ী জ্বালানি তেল অবৈধভাবেমজুত বা ভারতে পাচারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকায় জ্বালানি তেল চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।