মুন্সীগঞ্জে ঘুষ নেয়ার অভিযোগে স্টেনোটাইপিস্টকে প্রত্যাহারের পর বদলি

মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মো: মিজানুর রহমানকে ঘুষ নেয়া ও নানা অনিয়মের কারণে প্রত্যাহারের পর শরিয়তপুরে বদলি করা হয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে অভিযুক্ত স্টেনোটাইপিস্ট মো: মিজানুর রহমান
মুন্সীগঞ্জে অভিযুক্ত স্টেনোটাইপিস্ট মো: মিজানুর রহমান |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মো: মিজানুর রহমানকে ঘুষ নেয়া ও নানা অনিয়মের কারণে প্রত্যাহারের পর শরিয়তপুরে বদলি করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য সেবা বিভাগের ঢাকা বিভাগীয় পরিচালকের কার্যালয়ের আদেশে তাকে বদলি করা হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সহকারী পরিচালক (প্রশাসন) ডা: জমির মো: হাসিবুস সাত্তার স্বাক্ষরিত আদেশে তিন কর্ম দিবসের মধ্যে তাকে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় চতুর্থ কর্মদিবস থেকে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

স্থানীয় সচেতন মহল ও সাংবাদিকরা ওই স্টেনোটাইপিস্টের অবৈধ সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তদন্তের দাবি করেছেন। একই সাথে সে কোনোভাবেই যেন আবারো বদলি হয়ে মুন্সীগঞ্জে ফিরে আসতে না পারে, তা নিশ্চিতের দাবিও জানান তারা।