সিরাজদিখানে মা রক্ষা কালী পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর এলাকায় শ্রী শ্রী মা রক্ষা কালী পূজা উপলক্ষে পূজা মণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
সিরাজদিখানে মা রক্ষা কালী পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক
সিরাজদিখানে মা রক্ষা কালী পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর এলাকায় শ্রী শ্রী মা রক্ষা কালী পূজা উপলক্ষে পূজা মণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

মঙ্গলবার (২৪ মার্চ) অনুষ্ঠিত এ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো: আব্দুল্লাহ, পুলিশ সুপার মো: মেনহাজুল আলম (পিপিএম), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: রেজাউল করিম এবং সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।

এ সময় মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

তিনি মণ্ডপ ও মন্দির প্রাঙ্গণে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা, স্বেচ্ছাসেবক মোতায়েন, নারী, শিশু ও প্রবীণ দর্শনার্থীদের জন্য পৃথক সহায়তা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া পরিচ্ছন্নতা বজায় রাখা এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করা হয়।

প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সর্বোপরি, পূজা উৎসবটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।