জ্বালানি তেল পাচার রোধে সিলেট সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি

‘স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্ট, নদীপথ ও চিহ্নিত রুটগুলোতে টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদার, জ্বালানি স্টেশন ও পরিবহন কার্যক্রম মনিটরিং এবং সন্দেহভাজন রুটে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি পরিচালনা করা হচ্ছে।’

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি
সিলেট সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি |নয়া দিগন্ত

সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে জ্বালানি তেল পাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে সিলেট সীমান্তজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী কিছু এলাকা দিয়ে বাংলাদেশ থেকে জ্বালানি তেল পাচারের আশঙ্কা দেখা দেয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। বিজিবি মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্তে বিশেষ সতর্কতার অংশ হিসেবে শূন্যরেখা থেকে আট কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত এলাকাসহ বিভিন্ন স্থলবন্দর, ল্যান্ড কাস্টমস পয়েন্ট (এলসিপি) ও ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবি জানায়, স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্ট, নদীপথ ও চিহ্নিত রুটগুলোতে টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদার, জ্বালানি স্টেশন ও পরিবহন কার্যক্রম মনিটরিং এবং সন্দেহভাজন রুটে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি পরিচালনা করা হচ্ছে।

এছাড়া স্থানীয় প্রশাসন, কাস্টম, পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের সম্ভাব্য পাচার ও অপব্যবহার প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

এ ব্যাপারে ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মো: নাজমুল হক জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পার্শ্ববর্তী দেশের সাথে বৈধ বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।