চট্টগ্রামে স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহনগরের বিভিন্ন থানা শাখার উদ্যোগে র‌্যালি ও সমাবেশ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
চট্টগ্রামে স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ
চট্টগ্রামে স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ |নয়া দিগন্ত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহনগরের বিভিন্ন থানা শাখার উদ্যোগে র‌্যালি ও সমাবেশ হয়েছে।

বুধবার (২৫ মার্চ) ডবলমুরিং, ইপিজেড ও পাঁচলাইশ থানা জামায়াতের উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ডবলমুরিং থানা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত র‌্যালিটি আগ্রাবাদ বাদামতল জামে মসজিদ থেকে শুরু হয়ে চৌমুহনী এসে শেষ হয়।

থানা আমির ফারুকে আজমের সভাপতিত্বে র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র ও চব্বিশের জুলাই বিপ্লব একই সূত্রে গাঁথা। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার দীর্ঘ ৫৪ বছরেও বাস্তবায়িত হয়নি। বরং মুক্তিযুদ্ধের চেতনার ভুল বয়ান দিয়ে বিভেদের রাজনীতি জিইয়ে রেখে ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘ থেকে দীর্ঘতর করা হয়েছিল। অবশেষে কোটা বিরোধী আন্দোলন ফ্যাসিবাদ পতনের একদফা আন্দোলনে পরিণতি লাভ করে। জুলাই সনদকে আইনি মর্যাদা দেয়ার মাধ্যমে বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষে জাতীয় ঐক্য এখন সময়ের বড় প্রয়োজন।

তিনি বলেন, ১৯৭০-এর নির্বাচনের ম্যান্ডেট অস্বীকার করায় তৎকালীন স্বৈরাচারী পাকিস্তানি সরকারের আচরণের বিরুদ্ধে ২৬ মার্চ স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। একইভাবে দীর্ঘ দেড় যুগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সৃষ্ট জুলাই বিপ্লব ৩৬ জুলাই তথা ৫ আগস্ট বিজয় লাভ করে। মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র ও জুলাই বিপ্লবের টার্গেট অর্জনে নতুন বাংলাদেশ নির্মাণ করাই হোক ২০২৬-এর স্বাধীনতা দিবসের অঙ্গীকার।

সমাবেশ ও র‌্যালিতে থানা সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এম এইচ সোহেলসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইপিজেড থানা জামায়াতের উদ্যোগে আব্দুল্লাহ আল আরিফের নেতৃত্বে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বন্দরটিলা থেকে শুরু করে ইপিজেড মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের মহানগর সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ।

এতে ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন, ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শাহেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইপিজেড থানা সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ ছাত্রশিবিরের ইপিজেড থানা সভাপতি নাজিমুল ইসলাম নাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঁচলাইশ থানা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমীর নেতৃত্বে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি নগরীর মুরাদপুর মোড় থেকে শুরু হয়ে ষোলশহর দুই নম্বর গেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আট নম্বর শুলকবহর ওয়ার্ডের আমির তাওহীদ আজাদের পরিচালনায় সমাবেশে সাত নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের আমির কাজী আব্বাস আলী, পাঁচলাইশ থানা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আরিফুল হোসাইন, আব্দুল আজীজ ও সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনিছুর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।