মুন্সীগঞ্জে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাত কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে ৭ কেজি গাঁজাসহ আটক ৩
মুন্সীগঞ্জে ৭ কেজি গাঁজাসহ আটক ৩ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাত কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন রামগোপালপুর এলাকার রিকাবীবাজার দুধপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন সমরাজ শিকদার ওরফে সম্রাট (৩৬), নাসিম হোসেন (৪০) ও সাজিদ হাওলাদার (২৮)। তারা সবাই মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সদর থানাধীন রামগোপালপুর এলাকার রিকাবীবাজার দুধপট্টি এলাকায় রহমান ফার্মেসির সামনে পাকা সড়কে সন্দেহভাজন অবস্থায় তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং তা আরো জোরদার করা হবে। পাশাপাশি অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহায়তার জন্যও সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।