মিরসরাইয়ে পাঁচ শতাধিক রোজাদারের উপস্থিতিতে হিতকরীর ২৬তম গণ-ইফতার

মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরীর উদ্যোগে ২৬তম গণ-ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মিরসরাইয়ে পাঁচ শতাধিক রোজাদারের উপস্থিতিতে হিতকরীর ২৬তম গণ-ইফতার
মিরসরাইয়ে পাঁচ শতাধিক রোজাদারের উপস্থিতিতে হিতকরীর ২৬তম গণ-ইফতার |নয়া দিগন্ত

মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরীর উদ্যোগে ২৬তম গণ-ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সংগঠনটির শতাধিক স্বেচ্ছাসেবীর সুশৃংখল কর্মতৎপরতায় আয়োজিত ইফতার অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

ইফতার আয়োজনে অংশগ্রহণকারী স্বাস্থ্য কর্মকর্তা তোফায়েল আহমেদ সুমন জানান, হিতকরীর ইফতার মানে ২৭ রমজান। তারিখটা মুখস্ত। এই নিয়ে আমি ৭ম বারের মতো ঐতিহ্যবাহী এই ইফতারে অংশ নিয়েছি। তাই অনেকে দাওয়াত না পেলেও আবেগ ও ভালোবাসা থেকে এই মাহফিলে অংশ নেন। ধনী গরিব সর্বস্তরের মানুষ একসাথে বসে একই প্লেটে ইফতার করতে ভালো লাগে বলে প্রতিবছর অংশ নেয়ার চেষ্টা করি।

হিতকরীর সভাপতি জহির উদ্দিন রনি বলেন, ‘সবার ঐকান্তিক চেষ্টায় এবার আমরা ২৬তম গণ-ইফতার আয়োজন করেছি। একদম শুরু থেকেই এই প্রাঙ্গণে প্রতিবছর একই তারিখে আয়োজনটি হয় বলে আমাদের মেহমানদের মনে গেঁথে গেছে দিনটি। ফলে প্রবাস বা দূরদূরান্তের শুভাকাঙ্ক্ষিরাও ফোন করে, ম্যাসেজ দিয়ে আয়োজনের খোঁজখবর নেন।

ইফতার উপ-কমিটির অর্থ সম্পাদক আবদুল আউয়াল নাঈমের কাছে অর্থসংস্থান কীভাবে হয়?

জানতে চাইলে তিনি বলেন, দেশে বিদেশে অবস্থানরত হিতকরীর সদস্যরাই পুরো আয়োজনের বেশিরভাগ খরচ বহন করেন। এছাড়াও কিছু গুনীজন সহযোগিতা করেন।