মে দিবসের শ্রমিক সমাবেশ বাস্তবায়নে কুমিল্লায় সাংবাদিকদের সাথে মতবিনিময়

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবসের শ্রমিক সমাবেশ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারা।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
কুমিল্লায় সাংবাদিকদের সাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময়
কুমিল্লায় সাংবাদিকদের সাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় |নয়া দিগন্ত

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবসের শ্রমিক সমাবেশ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লার কান্দিরপাড়ের একটি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: মজিবুর রহমান ভূঁইয়া। তিনি জানান, শুক্রবার (১ মে) সকালে কুমিল্লা টাউন হল মাঠে শ্রমিকদের নিয়ে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিশেষ অতিথি থাকবেন মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ।

তিনি বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ১৯৬৮ সাল থেকে শ্রমিকদের কল্যাণে সারাদেশে কাজ করে যাচ্ছে।

শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার সভাপতি অধ্যাপক মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার সহ-সভাপতি মাস্টার ছফি উল্লাহ, সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সহ-সেক্রেটারি মাইন উদ্দিন সরকার।

মতবিনিময় সভায় কুমিল্লার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।