মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। দিবসটি উদযাপনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, প্রভাতফেরি, আলোচনা সভার সম্ভাব্য কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়।
সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, সদস্য মো: ইয়াকুব আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুলসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তারা।



