নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুড়ি উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের উত্তর পাড়ার মো: আলামিনের ছেলে মো: আব্দুল্লাহ (৭) তার সাথীদের সাথে খেলা করিতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
জানা যায়, খালিয়াজুড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রামের উত্তর পাড়ার মো: আলামিনের ছেলে শিশু মো: আব্দুল্লাহ বুধবার দুপুর ১২টার সময় তার সাথীদের সাথে খেলার জন্য বাড়ির পাশের মাঠে যায়।
দুপুরে আজান হওয়ার পরেও ছেলে ঘরে না আসায়, তার মা-বাবা তাকে খোঁজাখুঁজি করতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পরেও আব্দুল্লাহকে পাওয়া যায়নি।
বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটের সময় বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর ঢালুতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে আনা হয়।
খবর পেয়ে খালিয়াজুড়ি থানা পুলিশের এসআই মঞ্জুর রহমান ও তার পুলিশ বাহিনীর সদস্য নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাসির উদ্দীন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় চেয়ারম্যান মো: শামীম মোড়ল ও মেম্বারের উপস্থিতিতে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।



