তমিজ উদ্দিন

ধামরাইয়ে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই

‘ধামরাইয়ের কোনো এলাকায় মাদক ও জুয়ার ব্যাপারে কেউ যদি আশ্রয় ও প্রশ্রয় দেয় তাকে ছাড় দেয়া হবে না। ধামরাইয়ে আমি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই।’

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
ধামরাইয়ে মাদকবিরোধী আলোচনা সভায় তমিজ উদ্দিন
ধামরাইয়ে মাদকবিরোধী আলোচনা সভায় তমিজ উদ্দিন |নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে মাদক ও জুয়াবিরোধী আলোচনা সভা সোমবার (১১ মে) সানোড়া ইউনিয়নের দেওনাই বাজারে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন বক্তব্য বলেন, ‘ধামরাইয়ে কোনো এলাকায় মাদক ও জুয়ার ব্যাপারে কেউ যদি আশ্রয় ও প্রশ্রয় দেয় তাকে ছাড় দেয়া হবে না। ধামরাইয়ে আমি মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে চাই।’

সানোড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, সানোড়া ইউনিয়নের বিএনপির সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ কর্মকর্তা সহ এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিরা।