চুয়াডাঙ্গায় ৫৭৬ বোতল ফেয়ারডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সকালে একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়ি থামানোর সংকেত দেয়া হয়। গাড়ির চালক পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা ধাওয়া করে গাড়িটি আটক করে।

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
মাদকসহ গ্রেফতাররা
মাদকসহ গ্রেফতাররা |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগরে ৫৭৬ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিলসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার হাসাদহ বাজার এলাকা থেকে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে আলিম হোসেন (৩৬) ও একই গ্রামের বাবু জমাদারের ছেলে জনি (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাসাদহ বাজারে অভিযান চালায় ডিবি। সকালে একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়ি থামানোর সংকেত দেয়া হয়। গাড়ির চালক পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা ধাওয়া করে গাড়িটি আটক করে। পরে গাড়িতে তাল্লাশি চালিয়ে ৫৭৬ বোতল নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৪০ হাজার টাকা। এ ছাড়া অভিযান থেকে একটি প্রাইভেটকার এবং চারটি স্মার্টফোন জব্দ করা হয়।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান জানান, এ ঘটনায় জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।