ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে তাওসির নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দিয়াইন গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু তাওসির ওই গ্রামের সাইফুল শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পরিবারের সবার অজান্তে তাওসির ঘরের পেছনের একটি পুকুরপাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে সে পুকুরে পড়ে ডুবে যায়। তাওসিরকে ঘরে দেখতে না পেয়ে বাবা-মাসহ স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটিকে পুকুরে পানিতে ভাসতে দেখে স্বজনরা চিৎকার দেন।
পরে তাকে উদ্ধার করে স্বজনরা দ্রুত গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



