দিনাজপুর মেডিক্যালের জরুরি বিভাগ সাড়ে ৬ ঘণ্টা বন্ধ

দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার (১৩ এপ্রিল) সাড়ে ছয় ঘণ্টা জরুরি বিভাগ বন্ধ ছিল।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ
দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ |নয়া দিগন্ত

দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার (১৩ এপ্রিল) সাড়ে ছয় ঘণ্টা জরুরি বিভাগ বন্ধ ছিল।

এ বিষয়ে হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, প্রশাসন ও রোগীদের সাথে কথা বলে জানা গেছে, রোববার দিবাগত রাত ১২টায় দিনাজপুর শহরের ৬৫ বছরের এক বৃদ্ধ রোগী সিসিইউতে ভর্তি হন। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেয়ার পর রাত ১টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়। এ ঘটনা কেন্দ্র করে মৃত ব্যক্তির লোকজন ডাক্তারের ওপর চড়াও হন এবং একপর্যায়ে হাতাহাতি হয়।

এ ঘটনার প্রতিবাদের ইন্টার্নিং ডাক্তাররা রাত ৩টায় জরুরি বিভাগের গেটে তালা দেন এবং সব চিকিৎসা বন্ধ করে দেন। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জরুরি বিভাগের তালা ভেঙে পুনরায় রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়।