কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে ১১ দলীয় জোট প্রার্থী মজলুম জননেতা আব্দুল গফুর বিজয়ের দ্বারপ্রান্তে। ভেড়ামারা উপজেলার ৫৬টি কেন্দ্রের মধ্যে ৩৭টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ৬০ হাজার ২ শ’ ৯৩ ভোট।
অপরদিকে ধানের শীর্ষের প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী পেয়েছেন ৪২ হাজার ৫ শ’ ৬১ ভোট। দাঁড়িপাল্লা ১৭ হাজার ৭ শ’ ৮১ ভোটে এগিয়ে রয়েছেন।
অপরদিকে মিরপুর উপজেলার ১১৪টি কেন্দ্রের মধ্যে ৮৮টি কেন্দ্রের ফলাফলে ২৮ হাজার ৬ শ’ ২৭ ভোটে এগিয়ে রয়েছে দাঁড়িপাল্লা।



