নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ বাংলাদেশী নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিন বাংলাদেশী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Muradnagar
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত বাবা হীরামন ও ছেলে নাজমুল রোবেল ( বাঁ দিক থেকে)
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত বাবা হীরামন ও ছেলে নাজমুল রোবেল ( বাঁ দিক থেকে) |নয়া দিগন্ত

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিন বাংলাদেশী নিহত এবং আরো দুইজন আহত হয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে (নিউইয়র্ক সময়) নিউইয়র্কের আলবানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।

নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মো: হীরামন (৬০) ও তার ছেলে নাজমুল রোবেল (৩০), ফাহিম আলিম (২৭)। এদের মধ্যে হীরামন ও নাজমুল সম্পর্কে বাবা-ছেলে। আর ফাহিম নাজমুলের বন্ধু। তারা নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন।

আহতরা হলেন হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) এবং নাতনী ইকরা (১)। দুর্ঘটনায় তারা গুরুতর আহত হয়ে আলবানি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটি সূত্রে জানা গেছে, নিউইয়র্ক সময় সোমবার সন্ধ্যায় একটি প্রাইভেটকারে ঘুরতে বেরিয়েছিলেন সবাই। নিহত নাজমুল রোবেল নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। আলবানির রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের লাইন অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের নিহত হন।

হীরামনের ছোট বোন রাজিয়া বেগম বলেন, নিহতদের জানাজা বুধবার (৮ এপ্রিল) নিউইয়র্ক সময় জোহরের নামাজের পর বাইতুল আমান ইসলামিক সেন্টারে (২৩৫১, এভিনিউ, ব্রঙ্কস, নিউইয়র্ক) অনুষ্ঠিত হবে। পরে নিউ জার্সির মার্লবোরো মুসলিম সিমেট্রিতে তাদের দাফন করা হবে।