কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শিবিরের উপজেলা সভাপতি সুজন মিয়া ও ছাত্রদলের আহ্বায়কসহ উভয়পক্ষের অন্তত ৬ জন মারাত্মক আহত হয়েছেন।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬
কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬ |নয়া দিগন্ত

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সুজন মিয়া ও ছাত্রদলের আহ্বায়কসহ উভয়পক্ষের অন্তত ৬ জন মারাত্মক আহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ছাত্রশিবিরের আহতরা হলেন রাজারহাট উপজেলার সভাপতি মো; সুজন মিয়া, মাহিন ও শরিফুল ইসলাম। এছাড়া আরো আহত হয়েছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, রাকিব ও আপন।

জানা গেছে, গণভোটের রায় বাস্তবায়নের দাবি এবং বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।