নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে লাভলুর রশিদ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত রশিদ ওই উপজেলার কাঁঠালি ইউনিয়নের দক্ষিণ দেশিবাই গ্রামের মরহুম আব্দুল লতিফের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে ধানক্ষেতে কাজ করতে যান লাভলু। এ সময় বৃষ্টিসহ বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কাঁঠালি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন বজ্রপাতে কৃষকের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



