যশোরের চৌগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিল ৫৩ পরীক্ষার্থী।
মঙ্গলবার (২১ এপ্রিল) চৌগাছায় ছয়টি কেন্দ্রের অধীনে এসএসসি-দাখিল ও ভোকেশলান পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।
তবে প্রথম দিনের বাংলা আবশ্যিক প্রথম পত্র ও আল কুরআন পরীক্ষায় ৫৩ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেও অংশ নেয়নি।
জানা যায়, চৌগাছায় মোট পরীক্ষার্থী ছিল দুই হাজার ৯২ জন। ৫২ জন অনুপস্থিতির কারণে অংশগ্রহণ কারীর সংখ্যা দাঁড়ায় দুই হাজার ৪০ জন। তবে এদিন উপজেলার ছয়টি কেন্দ্রে বহিষ্কারের ঘটনা ঘটেনি।
চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৪৫ জন, এদের মধ্যে ছাত্র ১৬২ জন ও ছাত্রী ১৮৩ জন। অনুপস্থিত ছিল চারজন ছাত্রী। ও একই কেন্দ্রে ভোকেশনালে মোট পরীক্ষার্থী ৬৫ জন। এদের মধ্যে ছাত্র ৩৪ জন ও ছাত্রী ২৫ জন। নয়জন ছাত্র ও দু’জন ছাত্রী অনুপস্থিত ছিল।
চৌগাছা কামিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৫৬ জন, এদের মধ্যে ছাত্র ৩২২ জন ও ছাত্রী ৩৩৪ জন। অনুপস্থিত মোট তিনজন।
চৌগাছা ছারাবালিকা বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৩১ জন, এদের মধ্যে ছাত্র ২৩৬ জন ও ছাত্রী ১৬৭ জন। অনুপস্থিত ছাত্র ২১ ও ছাত্রী সাতজন।
চৌগাছা হাজী মর্তুজ আলী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ২৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৩২ জন ও ছাত্রী ১৬৬ জন। অনুপস্থিত তিনজন শিক্ষার্থী।
পুড়াপাড়া কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৬৮ জন, এদের মধ্যে ছাত্র ১৪৩ জন ও ছাত্রী ১২৫ জন। অনুপস্থিত তিনজন।



