চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ব্যাগ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো র‍্যাব-৫-এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Rajshahi
র‌্যাবের উদ্ধারকরা অস্ত্র
র‌্যাবের উদ্ধারকরা অস্ত্র |ইউএনবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি এলাকায় একটি পারিবারিক কবরস্থানের পাশ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো র‍্যাব-৫-এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই এলাকার একটি পারিবারিক কবরস্থানের সীমানা দেয়ালের পাশে সন্দেহজনকভাবে একটি ব্যাগ পড়ে রয়েছে। পরে গতকাল (বুধবার) সন্ধ্যার সময় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়।

অভিযানকালে একটি কাপড়ের বাজারের ব্যাগ থেকে একটি দেশীয় বন্দুক, দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, উদ্ধারকৃত এসব অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র : ইউএনবি