চট্টগ্রাম চেম্বারের নির্বাচন স্থগিত

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী ৪ এপ্রিল অনুষ্ঠেয় চেম্বারের ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চেম্বারের নির্বাচন বোর্ড।

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি |সংগৃহীত

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ স্থগিত করা হয়েছে। আগামী ৪ এপ্রিল নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (২ এপ্রিল) চেম্বারের ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন বোর্ড।

এতে বলা হয়েছে, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী ৪ এপ্রিল অনুষ্ঠেয় চেম্বারের ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চেম্বারের নির্বাচন বোর্ড। বৃহস্পতিবার (২ এপ্রিল) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ‘৩ মার্চ ২০২৬ তারিখের ০৫.৪২.২০০০.০১১.৯৯.০১৫.২৫.১৪৪ সংখ্যক স্মারকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে নির্ধারিত ৪ এপ্রিল ২০২৬ তারিখের ভোটগ্রহণ কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হলো’ বলে জানানো হয়।