পিরোজপুর-২ আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

জামানত হারানো প্রার্থীরা হলেন- আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত ফয়সাল খান, বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন, গণঅধিকার পরিষদ সমর্থিত আনিসুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো: আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি মনোনীত মাহিবুল হোসেন।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Pirojpur
উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়
উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় |নয়া দিগন্ত

পিরোজপুর-২ আসনে পাঁচজন প্রার্থী জামানত হারালেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে অংশ নেন মোট সাতজন প্রার্থী।

নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, বৈধ মোট ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসেবে এ আসনে পাঁচজন প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

ভোট গণনা শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে ফল ঘোষণা করেন। ফলাফলে দেখা যায়, মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে।

এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামীম সাঈদী। এই দুই প্রার্থী ছাড়া বাকি পাঁচজন প্রার্থী কাঙ্ক্ষিত ভোটের সীমা অতিক্রম করতে না পারায় তাদের জামানত বাতিল হয়েছে।