সিলেটে কুড়িয়ে পাওয়া কন্যাশিশুর অভিভাবকদের খুঁজছে পুলিশ

তাকে তার পরিবারের হাতে তুলে দিতে চায় পুলিশ। কিন্তু তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
উদ্ধার কন্যাশিশু
উদ্ধার কন্যাশিশু |নয়া দিগন্ত

সিলেট নগরীর জালালাবাদ থানাধীন দুসকী এলাকা থেকে এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এখন তার অভিভাবকদের খোঁজা হচ্ছে।

সোমবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে উদ্ধার করে জালালাবাদ থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, কন্যাশিশুটির বয়স আনুমানিক ২ বছর। তার গায়ের রং ফর্সা, মাথায় কালো চুল এবং পরনে ছিল কালো রঙের ফুলহাতা গেঞ্জি। শিশুটি তার নাম বলতে পারছে না। তাকে তার পরিবারের হাতে তুলে দিতে চায় পুলিশ। কিন্তু তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তাই সবার সহযোগিতা চেয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানা পুলিশ।

কেউ তাকে চিনতে পারলে এসএমপির জালালাবাদ থানার ডিউটি অফিসারের ০১৩২০০৬৭৫৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।