মদনে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রদীপ যে স্থানটিতে দুর্ঘটনার শিকার হয়েছে, সেখানে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে।

Location :

Netrokona
মৃত প্রদীপ নাগ
মৃত প্রদীপ নাগ |নয়া দিগন্ত

মদন (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মদন পৌর শহরে প্রদীপ নাগ (১৩) নামে এক স্কুলছাত্র ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় নিহত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রদীপ নাগ জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় বাজার জয় মা মিষ্টান্ন ভোণ্ডারের মালিক সুজন নাগের ছেলে। সুজন নাগ মদন পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার ছেলে জাহাঙ্গীরপুর তহুরা আমীন পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রদীপ সোমবার বিকেল পৌনে ৫টার দিকে মদন-কেন্দুয়া রোডস্থ তার নিজ বাসা থেকে তাদের দোকানে যাওয়ার পথে, বাসার সামনেই একটি অটোরিকশা তাকে চাপা দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রদীপকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী রুপন দাস বলেন, ‘প্রদীপ যে স্থানটিতে দুর্ঘটনার শিকার হয়েছে, সেখানে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। উক্ত স্থানে স্পিড ব্রেকার দিতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, দুর্ঘটনার বিষয়ে অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।