সোনারগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শিশু সাফওয়ান বাড়ির পাশে বিকেলে খেলছিল। এ সময় তার বাবা-মা পারিবারিক কাজকর্ম নিয়ে ব্যস্ততায় পড়ে যায়। এর মধ্যে খেলার ছলে শিশু সাফওয়ান বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
পানিতে ডুবে শিশুর মৃত্যু
পানিতে ডুবে শিশুর মৃত্যু |প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে সাফওয়ান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের পঞ্চবটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সাফওয়ান উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের পঞ্চবটী এলাকার ছকির হোসেনের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) আবুল হোসেন জানান, শিশু সাফওয়ান বাড়ির পাশে বিকেলে খেলছিল। এ সময় তার বাবা-মা পারিবারিক কাজকর্ম নিয়ে ব্যস্ততায় পড়ে যায়। এর মধ্যে খেলার ছলে শিশু সাফওয়ান বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়।

খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে। পরে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন। শিশুর মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।