কর্ণফুলীতে হামের প্রাদুর্ভাব, উপসর্গ মিললো ২ শিশুর শরীরে

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় হামের প্রাদুর্ভাব, উপসর্গ মিললো দুই শিশুর শরীরে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোছাম্মৎ জেবুন্নেছা।

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
হাম আক্রান্ত শিশু দেহ
হাম আক্রান্ত শিশু দেহ |নয়া দিগন্ত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় হামের প্রাদুর্ভাব, উপসর্গ মিললো দুই শিশুর শরীরে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোছাম্মৎ জেবুন্নেছা।

জানা গেছে, আক্রান্ত দুই শিশুর বাড়ি উপজেলার চরলক্ষ্য ইউনিয়নে। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চরলক্ষ্য ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের একটি টিম বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেয়ার সময় শিশুদের শরীরে হামের লক্ষণ শনাক্ত করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আক্রান্তদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। একইসাথে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানায়, আমরা নিয়মিত ঠিকাদান এবং বাড়ি বাড়ি গিয়ে রোগী খোঁজা অব্যাহত রেখেছি। পাঁচ বছরের নিচে সকল শিশুর অভিভাবকদের নয় মাস এবং ১৫ মাস বয়সের টিকা পেয়েছে কিনা তা কার্ডে চেক করতে হবে। ১৫ মাস থেকে দুই বছর বয়সী কোনো শিশুর টিকা মিস হয়ে থাকলে নিকটবর্তী টীকাদান কেন্দ্রে গিয়ে টিকা দিয়ে ফেলতে হবে।