জামালপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ১

বিকেলে বৃষ্টির শুরু হলে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় পথে বজ্রপাতে আহত হন হাসমত আলী ও তার চাচাত ভাই আনোয়ার হোসেন।

খাদেমুল বাবুল, জামালপুর

Location :

Jamalpur
বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
বজ্রপাতে গৃহবধূর মৃত্যু |প্রতীকী ছবি

জামালপুরের মেলান্দহে বজ্রপাতে মর্জিনা (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শেফালী (২৮) নামে আরো একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রোববার (২৬ এপ্রিল) দুপুর ৩টার দিকে উপজেলার হাজরাবাড়ী পৌরসভার কড়ইচড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মর্জিনা ওই গ্রামের রাজীব মিয়ার স্ত্রী বলে জানা গেছে। তার তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির সময় খোলা রান্নাঘরে রান্নার কাজ করছিলেন মর্জিনা। এ সময় বজ্রপাতে তিনি আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, একই এলাকার হারুনের স্ত্রী শেফালী বৃষ্টির সময় রাস্তা থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

অপরদিকে জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের চর যথার্থপুর এলাকায় বজ্রপাতে হাসমত আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহত হাসমত আলী মরহুম হবিবর আলীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে বৃষ্টির শুরু হলে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় পথে বজ্রপাতে আহত হন হাসমত আলী ও তার চাচাত ভাই আনোয়ার হোসেন। পরে তাদের জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসমত আলীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তবে আনোয়ার হোসেন চিকিৎসাধীন আছেন।

বজ্রপাতে হাসমত আলীর একটি গরুও মারা যায়।