মুন্সীগঞ্জে বেশি দামে এলপি গ্যাস বিক্রি, ২ দোকানিকে জরিমানা

মানিকপুর এলাকার আতিয়া স্টোরে তদারকির সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মনিটরিং ও অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, মানিকপুর এলাকার আতিয়া স্টোরে তদারকির সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ কারণে দোকানটির মালিক মো: সবুজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নয়াগাঁও মধ্যপাড়া এলাকার জোবায়ের স্টোরে একই অপরাধে দোকান মালিক মো: জজ মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: জামাল উদ্দিন মোল্লা ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।