অর্থের অভাবে চিকিৎসার না করতে পেরে চোখের দৃষ্টি নিভে যাচ্ছে নোয়াখালীর জাফরের। সময় মত চিকিৎসা না করতে পারলে চোখ অন্ধ হয়ে যেতে পারে বলে চিকিৎসকদের অভিমত।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মফিজ উল্লা মিয়ার ছেলে জাফর হোসেন। অ্যাজমা বা হাঁপানি রোগে আক্তান্ত তিন সন্তানের জনক তিনি। পৈত্রিক সম্পত্তি চার ভাইয়ের ছোট একটি ঘর ছাড়া কিছুই নেই তাদের। জাফর ইলেট্রিক কাজ জানেন। অ্যাজমার সমস্যার কারণে নিয়মিত কাজও করতে পারেন না। এতে মানবতার জীবনযাপন করতে তার পরিবারকে।
জীবীকার তাগিদে জাফর একটি বিল্ডিয়ে ইলেট্রিকের কাজ করতে যান। গত ১৩ ফেব্রুয়ারি ওয়াল কাটার সময় গ্যানডিং মেশিনের ব্রেল্ট তার চোখে লাগে। এতে চোখ মারাত্নকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় চক্ষু হাসপাতালে চিকিৎসা নেন কিন্তু চোখের অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চোখের অপারেশন হয়। দুই মাস পর অবশ্যই চোখের রেটিনার অপারেশন করতে হবে বলে চিকিৎসকরা তারিখ নির্ধারণ করে দেন। কিন্তু তিন মাস অতিবাহিত হলেও টাকার অভাবে অপারেশন করাতে যেতে পারছেন না তিনি। ধার করে এতদিন চিকিৎসা করলেও তা আর জাফরের পক্ষে সম্ভব নয়।
তাহলে কি চিকিৎসার অভাবে জাফরের চোখের আলো নিভে যাবে? তিনি দেশের মানুষের কাছে চিকিৎসার সাহায্যের আবেদন জানিয়াছেন।
বিকাশ নম্বর : ০১৮৬৪৬৫২৬২৬



