দাউদকান্দিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, পুলিশের একটি দল সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালায়। এসময় চালকের আসনের নিচে ও পেছনের অংশে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭০ হাজার পিস (প্রায় ৭ কেজি) ইয়াবা উদ্ধার করা হয়।

Location :

Cumilla
দাউদকান্দি থানা গ্রেফতার মো: রুবেল
দাউদকান্দি থানা গ্রেফতার মো: রুবেল |নয়া দিগন্ত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোমতী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ মো: রুবেল (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি টয়োটা প্রাইভেটকারও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় চেকপোস্ট বসিয়ে পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার রুবেল ঢাকার মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের বাসিন্দা।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, পুলিশের একটি দল সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালায়। এসময় চালকের আসনের নিচে ও পেছনের অংশে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭০ হাজার পিস (প্রায় ৭ কেজি) ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহণের অভিযোগে রুবেলকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রুবেল স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার ও চট্টগ্রাম সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।