যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ২ কোটি ৯৪ লাখ টাকা টোল আদায়

এ সময় যমুনা সেতু পারাপার হয়েছে ৩৬ হাজার ৯২৩টি যানবাহন।

নয়া দিগন্ত অনলাইন
যমুনা সেতু পূর্ব টোল প্লাজা
যমুনা সেতু পূর্ব টোল প্লাজা |সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু পারাপার হয়েছে ৩৬ হাজার ৯২৩টি যানবাহন। এ সময় দু’ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী লেনে ২৩ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা। অপরদিকে ঢাকাগামী লেনে ১২ হাজার ৯৩৪টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ১৯ লাখ ৭৬ হাজার ৭৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টানা চার দিনের ভোটের ছুটিতে মঙ্গলবার রাত থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। বুধবার সকালে যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয়। পরে বেলা গড়ানোর সাথে সাথে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এখন মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতেই চলছে। বাসস