সাভার সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে তদন্তে আইন ও বিচার বিভাগ

ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, জমি নিবন্ধনে সরকারি নির্ধারিত ফি ছাড়াও বড় অঙ্কের ‘টেবিল মানি’ ছাড়া ফাইল ছাড়ার অভিযোগ রয়েছে। অফিসের নির্দিষ্ট কিছু দালালের মাধ্যমে কাজ না করলে সাধারণ গ্রাহকদের ভয়াবহ ভোগান্তিতে পড়তে হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সাভার সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে তদন্তে আইন ও বিচার বিভাগ
সাভার সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে তদন্তে আইন ও বিচার বিভাগ |নয়া দিগন্ত

সাভার সাব-রেজিস্ট্রার মো: জাকির হোসেনের বিরুদ্ধে ওঠা নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাঈনউদ্দিন কাদির সাভার সাব-রেজিস্ট্রার অফিসে উপস্থিত হয়ে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন।

রোববার (২৬ এপ্রিল) এই অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় তিনি সেবাগ্রহীতা ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে সাক্ষ্য গ্রহণ করেন।

জানা গেছে, দীর্ঘদিন থেকে ঢাকার সাভার সাব-রেজিস্ট্রর মো: জাকির হোসেনের বিরুদ্ধে দলিল সম্পাদনে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের হয়রানি এবং সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে নথি নিবন্ধনের অভিযোগ আসছিল। দলিল লেখকদের সাথে দুর্ব্যবহার এবং ঘুষ লেনদেনসহ নানা অভিযোগও উঠে তার বিরুদ্ধে। সম্প্রতি নকল নবীর মিজানকে চড় মারার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, জমি নিবন্ধনে সরকারি নির্ধারিত ফি ছাড়াও বড় অঙ্কের ‘টেবিল মানি’ ছাড়া ফাইল ছাড়ার অভিযোগ রয়েছে। অফিসের নির্দিষ্ট কিছু দালালের মাধ্যমে কাজ না করলে সাধারণ গ্রাহকদের ভয়াবহ ভোগান্তিতে পড়তে হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

এ সময় তদন্ত শেষে সিনিয়র সহকারী সচিব মো: মাঈনউদ্দিন কাদির সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি জানান, একটি অভিযোগের ভিত্তিতে তদন্তে আসা হয়েছে এবং অনুসন্ধান চলমান রয়েছে। ইতোমধ্যে কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, আরো তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।