কুমিল্লায় স্ত্রীর কটুক্তির প্রতিবাদ করায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ে বেড়াতে গিয়েছেন পুলিশ দম্পতি। সেখানে স্ত্রী কটুক্তির শিকার হয়েছেন। এই ঘটনার প্রতিবাদ করায় স্বামীকে ছুরিকাঘাত করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
গ্রেফতারকৃত মো: রিফাত (১৯) ও সিয়াম (২০)
গ্রেফতারকৃত মো: রিফাত (১৯) ও সিয়াম (২০) |নয়া দিগন্ত

কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ে বেড়াতে গিয়েছেন পুলিশ দম্পতি। সেখানে স্ত্রী কটুক্তির শিকার হয়েছেন। এই ঘটনার প্রতিবাদ করায় স্বামীকে ছুরিকাঘাত করা হয়েছে। এতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২ এপ্রিল বিকেলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় কর্মরত নারী কনস্টেবল জাকিয়া সুলতানা এবং তার স্বামী চাঁদপুর জেলা পুলিশে কর্মরত কনস্টেবল কাজী আব্দুল্লাহ মো: জোবায়ের ধর্মসাগর পাড়ে ঘুরতে যান। এ সময় সেখানে অবস্থানরত তিন যুবক নারী কনস্টেবল জাকিয়া সুলতানাকে লক্ষ করে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে।

বিষয়টির প্রতিবাদ করলে কনস্টেবল জোবায়েরের ওপর চড়াও হয় তারা। একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে।

গ্রেফতারকৃতরা হলেন নগরীর মুন্সেফ কোয়ার্টারের মো: রিফাত (১৯) এবং সদর উপজেলা ভুবনঘর গ্রামের সিয়াম (২০) ।

এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো: আনিসুজ্জামান বলেন, ‘কুমিল্লার কোনো স্থানেই কিশোর গ্যাং বা বখাটেদের অপতৎপরতা বরদাশত করা হবে না। জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে অপরাধী যেই হোক, তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।