নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো বাংলাদেশ লয়ার্স কাউন্সিল ব্রাহ্মণবাড়িয়া

আইন পেশা আর্তমানবতার সেবার একটি মহান সুযোগ: ব্যারিস্টার শাহরিয়ার কবির

বাংলাদেশ লয়ার্স কাউন্সিল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria
নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো বাংলাদেশ লয়ার্স কাউন্সিল ব্রাহ্মণবাড়িয়া
নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো বাংলাদেশ লয়ার্স কাউন্সিল ব্রাহ্মণবাড়িয়া |নয়া দিগন্ত

বাংলাদেশ লয়ার্স কাউন্সিল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ লয়ার্স কাউন্সিল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবুল কালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মকবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, ‘আইন পেশা কেবল জীবিকা অর্জনের মাধ্যম নয়, এটি আর্তমানবতার সেবার একটি মহান সুযোগ। আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে নবীন আইনজীবীদের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সঙ্গে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা মো: মোবারক হোসাইন, বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন, কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দীন ভূইয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো: আমিনুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের যুব বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক মো: রোকন উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নৈতিকতা ও আদর্শ বজায় রেখে বিচারপ্রার্থী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে নবীন আইনজীবীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেয়া হয়।