নড়াইলে হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রশিক্ষণে হজযাত্রীদের করণীয় ও বর্জনীয় বিষয়াদি, সৌদি আরবে স্বাস্থ্য সচেতনতা, হজের ধর্মীয় বিধি-বিধান সম্পর্কে আলোচনা, হজ ও গাইডদের করণীয়, মুক্ত আলোচনা এবং প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়েছে।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
ছবি : নয়া দিগন্ত

নড়াইলে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে অংশ নেন হজে যেতে ইচ্ছুক ১৯৫ জন নারী-পুরুষ।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদিউজ্জামান, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা: ইসমাইল হোসেন বাপ্পী, ইসলামিক ফাউন্ডেশন, নড়াইলের উপ-পরিচালক ইকরামুল ইসলাম শাওন, নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওয়াকিউজ্জামান, নড়াইল জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোহাম্মদ জাকারিয়া, সারাসেন ট্রাভেলস এজেন্সির রফিকুল ইসলামসহ অনেকে।

প্রশিক্ষণে হজযাত্রীদের করণীয় ও বর্জনীয় বিষয়াদি, সৌদি আরবে স্বাস্থ্য সচেতনতা, হজের ধর্মীয় বিধি-বিধান সম্পর্কে আলোচনা, হজ ও গাইডদের করণীয়, মুক্ত আলোচনা এবং প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়েছে।