লৌহজংয়ে ইয়াবাসহ গ্রেফতার ১

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ জাহিদুল ইসলাম (৫২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার জাহিদুল ইসলাম
১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার জাহিদুল ইসলাম |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ জাহিদুল ইসলাম (৫২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার জাহিদুল ইসলাম শ্রীনগর উপজেলার পশ্চিম হাঁসাড়া গ্রামের বাসিন্দা।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম নয়া দিগন্তকে জানান, সকাল পৌনে ৯টার দিকে লৌহজং থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) রাজিব সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি টিম গোয়ালীমান্দ্রা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ১০০ পিস ইয়াবাসহ জাহিদুলকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

জেলা পুলিশের মিডিয়া সেল থেকে আরো জানানো হয়েছে, জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এই অভিযান আরো কঠোর থেকে কঠোরতর হবে।

উল্লেখ্য, মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে এর আগে গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহীন মিয়া ও এএসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোয়ালীমান্দ্রা গ্রামে অভিযান পরিচালনা করে এক কেজি গাঁজাসহ আলী আজমকে এবং ১০০ পিস ইয়াবাসহ মোসলেম খানকে গ্রেফতার করেন।

অপরদিকে, গত শুক্রবার গোয়ালীমান্দ্রা বাজার এলাকায় আরেকটি অভিযানে ১২০ পিস ইয়াবাসহ মো: জনি দেওয়ানকে গ্রেফতার করে থানা পুলিশ।