মুন্সীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পৃথক বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭
মুন্সীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পৃথক বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো: মেনহাজুল আলমের (পিপিএম) নির্দেশনা এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নানের তত্ত্বাবধানে ২ এপ্রিল বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের প্রথম ঘটনায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোরা সার্ভিস লেন এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন আলমগীর শেখ (৪০), মিরাজ মিয়া (২৫), শান্ত মিয়া (২১) ও রমজান মিয়া (২১)। এদের মধ্যে আলমগীর ও মিরাজের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে একই দিনে বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরো ৩ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, তোতা মিয়া সরদার (৬০), আলমগীর হাওলাদার (৪৫) ও সোহেল শেখ (৩৫)।

এদিকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি এলাকায় অভিযান চালিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: সামছুদ্দিন খান (খোকন) (৫৫)-কে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিরাজদিখান থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।