গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ
নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ |নয়া দিগন্ত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ক্যাম্পাসে নিরাপদ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি উদ্বোধনী ও টেকনিক্যাল—দুই পর্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতির জন্য একটি নিরাপদ পরিবেশ অপরিহার্য।’

তিনি দায়িত্বপ্রাপ্তদের সততা, আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

টেকনিক্যাল সেশনে ট্রেজারার প্রফেসর ড. সফিউল ইসলাম আফ্রাদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং রেজিস্ট্রার মো: আবদুল্লাহ মৃধা প্রশিক্ষণ প্রদান করেন। এতে নিরাপত্তা কর্মীদের দায়িত্ব, অফিস ব্যবস্থাপনা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল তুলে ধরা হয়।

প্রশিক্ষণটি অংশগ্রহণকারীদের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতা বাড়াতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।