ভারত থেকে ফেরার পর বেনাপোলে আওয়ামী লীগ নেতা ধরা

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Jashore
আটক মফিজুর রহমান
আটক মফিজুর রহমান |সংগৃহীত

ভারত থেকে বাংলাদেশী পাসপোর্টে ফেরার পর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে মফিজুর রহমান (৭২) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

তিনি যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মফিজুর গত ১২ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য ভারত গমন করেছিলেন।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন বলেন, তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় ৩ ফেব্রুয়ারি একটি মামলা হয়। ওই মামলায় তাকে আটক করা হয়েছে।

২০২৫ সালের ৪ মে রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার পৌর সদরের পারবাজার পাঁচপুকুরের পাশের একটি ভাড়া করা ফ্ল্যাট থেকে চেয়ারম্যান মফিজুর রহমানসহ বেনাপোল ও শার্শার সাত আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ। সেই মামলায় জামিনে রয়েছেন চেয়ারম্যান মফিজুর রহমান।