শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আদনান। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শিবচর পৌরসভা ৯ নম্বর ওয়াডের্র খানকান্দিতে এ ঘটনা ঘটে।

আদনান ওই এলাকার সৈয়দ জনির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আদনান। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবার শিশুটিকে বাড়ি নিয়ে যায়।