‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ওসমান হাদিকে শহীদ করা হয়েছে’

শরীফ ওসমান হাদির মাগফিরাত কামনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হোসাইন ইকবাল, শাবিপ্রবি

Location :

Sylhet
শরীফ ওসমান হাদির মাগফিরাত কামনায় শাবিপ্রবিতে ইফতার ও দোয়া মাহফিল
শরীফ ওসমান হাদির মাগফিরাত কামনায় শাবিপ্রবিতে ইফতার ও দোয়া মাহফিল |নয়া দিগন্ত

শরীফ ওসমান হাদির মাগফিরাত কামনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ ইফতার মাহফিলের আয়োজন করে ইনকিলাব মঞ্চ, শাবিপ্রবি শাখা। এতে সংগঠনটির নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শাবিপ্রবি শাখার দফতর সম্পাদক সুয়াইব চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক মো: হাফিজুল ইসলাম।

এসময় হাফিজুল ইসলাম বলেন, ‘ভারত সবসময় বাংলাদেশকে সবদিক দিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করে। আর তার এই আধিপত্যের বিরুদ্ধে যে কথা বলে, তাকে সরিয়ে দেয়া হয়। যেমন হাদি ভাই যখন ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন, তখনই তাকে শহীদ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘হাদি ভাই শহীদ হয়ে আমাদের শিখিয়ে গেছেন কীভাবে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে হয়। আমরা তার দেখানো পথেই আমাদের এ লড়াই জারি রাখবো।’

পরে শহীদ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।