নলছিটিতে ঘরের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

সোমবার বিকেলে নিহতের নানা মো: নুর আলম ভূইয়া তার বসতঘরের টিন ঠিক করার জন্য ঘরের উপরে উঠলে দমকা হাওয়ায় ঘরটি ভেঙে পরে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
ঘরের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু
ঘরের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু |প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটিতে ঝড়ো বাতাসে টিনসেড ঘরের নিচে চাপা পড়ে নাফিয়া আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম।

নিহত নাফিয়া আক্তার কুলকাঠি ইউনিয়নের পাওতা এলাকার প্রবাসী মো: নয়ন মোল্লার মেয়ে। সে তার মায়ের সাথে নানাবাড়ি বেড়াতে গিয়েছিল।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নিহতের নানা মো: নুর আলম ভূইয়া তার বসতঘরের টিন ঠিক করার জন্য ঘরের উপরে উঠলে দমকা হাওয়ায় ঘরটি ভেঙে পরে। এ সময় নাফিয়া আক্তার ঘরের নিচে চাপা পড়ে। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত (ওসি) আরিফুল আলম বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।