কর্ণফুলী প্রেসক্লাবের নতুন সভাপতি নুরুল আমিন, সম্পাদক সিরাজুল ইসলাম

দুপুরে কর্ণফুলী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক
নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক |নয়া দিগন্ত

চট্টগ্রামের কর্ণফুলী প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রামের প্রতিনিধি নুরুল আমিন মিন্টু এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম।

রোববার (৫ এপ্রিল) দুপুরে কর্ণফুলী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আমার দেশের প্রতিনিধি খালেদ মনছুর এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোহাম্মদ বদরুল হক।

এছাড়া যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের চট্টগ্রামের এস এম সালাহউদ্দিন। অর্থ ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক ইনকিলাবের মো: জাবেদ। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন দৈনিক ভোরের বাণীর সাইফুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন প্রবাসী টিভির মো: সাইফুল ইসলাম।

কমিটির কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কর্ণফুলীর এম এ কাইয়ুম, দৈনিক পূর্বদেশের মো: আয়াজ, সি প্লাস টিভির মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং দৈনিক আমাদের সময়ের ইকবাল বাহার।

নতুন কমিটির মাধ্যমে কর্ণফুলী প্রেসক্লাবের কার্যক্রম আরো গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।