বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী সদর উপজেলা শাখার ত্রৈমাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেলে সদর উপজেলা জেলা জামায়াত অফিসের হলরুমে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
উপজেলা আমির মুহাম্মদ আবু হানিফা শাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা হামিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তার।
তিনি বলেন, ‘নীলফামারী সদর উপজেলার সর্বস্তরের মানুষের নিকট দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। সকল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও মজবুত করার মাধ্যমে সদর উপজেলা শাখাকে ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করতে হবে এবং সকল জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করতে হবে।’
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম ও জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল কাদিম, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল আজিজ, সহকারী সেক্রেটারি আহমাদ রায়হান প্রমুখ।



