চকরিয়ায় এমপির গাড়িবহরের ধাক্কায় শিশুর মৃত্যু, সড়কে ব্যারিকেট দিয়ে গাড়ি আটক

কক্সবাজারের চকরিয়ার বদরখালী আহমদ কবিরের ঘাটায় কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের গাড়ি বহরের একটি গাড়ির চাপায় ওয়াদিল (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
চকরিয়ায় এমপির গাড়িবহরের ধাক্কায় শিশুর মৃত্যু, সড়কে ব্যারিকেট দিয়ে গাড়ি আটক
চকরিয়ায় এমপির গাড়িবহরের ধাক্কায় শিশুর মৃত্যু, সড়কে ব্যারিকেট দিয়ে গাড়ি আটক |নয়া দিগন্ত

কক্সবাজারের চকরিয়ার বদরখালী আহমদ কবিরের ঘাটায় কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের গাড়ি বহরের একটি গাড়ির চাপায় ওয়াদিল (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াদিল চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের তেচ্ছাপাড়া এলাকার প্রবাসী আমান উল্লার ছেলে বলে জানা যায় ।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর ফরিদ তার নির্বাচনী এলাকা কুতুবদিয়া সফর যান। সফর শেষে মহেশখালী ফেরার পথে গাড়িবহর পেকুয়া হয়ে চকরিয়া উপজেলার বদরখালী সড়ক দিয়ে যাওয়ার পথে আহমদ কবিরের ঘাটায় এ দুর্ঘটনাটি ঘটে।

গাড়ি বহরে থাকা একাধিক গাড়ির মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্য নিজেও উপস্থিত ছিলেন। দুর্ঘটনায় আহত শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে সড়কে ব্যারিকেট দিয়ে গাড়ি বহর আটকিয়ে দেয়। পরে বিএনপির নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘাতক গাড়িটি আটক করেন।