বাঁশখালীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

শুক্রবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন শাহ আমানত সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

Location :

Chattogram
নয়া দিগন্ত

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামে বাঁশখালী থানার ধর্ষণ মামলার প্রধান আসামি আরিফ উল্লাহকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন শাহ আমানত সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭ -এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোজাফফর হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ‘গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল রাতে বাঁশখালীর চাম্বল ইউপির পূর্ব চাম্বল সাতঘর পাড়াতে একটি দোকান ঘরে এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর বাবা আরিফকে প্রধান আসামি করে ১৪ এপ্রিল বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার পর থেকে প্রধান আসামি আরিফ পলাতক ছিলেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, ‘ধর্ষণ মামলার প্রধান আসামি আরিফকে আদালতে পাঠানো হয়েছে।’