মুন্সীগঞ্জে সাফ অনূর্ধ্ব-২০ জয়ী ফুটবল দলের গোলরক্ষককে সংবর্ধনা

অনুষ্ঠানে রাফিজকে শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী আরো কঠোর অনুশীলনের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
এস পি রাফিজকে সংবর্ধনা দিয়েছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন
এস পি রাফিজকে সংবর্ধনা দিয়েছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন |নয়া দিগন্ত

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশীপ জয়ী বাংলাদেশ দলের কৃতী গোলরক্ষক এস পি রাফিজকে সংবর্ধনা দিয়েছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন।

রোববার (১২ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

দক্ষিণ এশিয়া যুব ফুটবলে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ গোলরক্ষক মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাসিন্দা। বাংলাদেশ দলের এ ঐতিহাসিক সাফল্যে তার অসাধারণ ক্রীড়া নৈপুণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে রাফিজকে শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী আরো কঠোর অনুশীলনের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে রাফিজকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান ও জেলা ক্রীড়া কর্মকর্তা খাদিজা পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।