র‌্যাব-এর অভিযানে বলাৎকারকসহ গ্রেফতার ২

মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১১-এর সহযোগিতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কড়ইবনা এলাকা থেকে একজন এবং ময়মনসিংহের ত্রিশাল এলাকা থেকে অপরজনকে গ্রেফতার করা হয়।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
বলাৎকারক গ্রেফতার
বলাৎকারক গ্রেফতার |ফাইল ছবি

ময়মনসিংহে পৃথক দুই অভিযানে নান্দাইলে নাবালককে বলাৎকারের প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় র‌্যাব-১১-এর সহযোগিতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কড়ইবনা এলাকা থেকে একজন এবং ময়মনসিংহের ত্রিশাল এলাকা থেকে অপরজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নান্দাইল উপজেলার আবু রায়হান ওরফে রেনু ফকির (৫৫) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: সিদ্দিকুর রহমান (৩৭)।

র‌্যাব-১৪ সূত্র জানায়, গত ২২ মার্চ সকালে নান্দাইলের এক নাবালক (৯) বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় প্রধান আসামি আবু রায়হান তাকে খাবার কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে একটি ওয়ার্কশপে নিয়ে গিয়ে জোরপূর্বক বলাৎকার করে। এ ঘটনায় ভিকটিমের বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ঘটনার পরপরই র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেফতারে মাঠে নামে। টানা নজরদারি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১১-এর সহযোগিতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কড়ইবনা এলাকা থেকে বলাৎকারের প্রধান আসামি আবু রায়হানকে গ্রেফতার করা হয়।

এদিকে একই দিনে রাতে পৃথক আরেকটি অভিযানে ত্রিশাল এলাকা থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো: সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করে র‌্যাব-১৪-এর আভিযানিক দল।

কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: সামসুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।